সরকার জসীম
হরিপদ বেচারী
দিল এক হ্যাচারি।
লক্ষ লক্ষ পোনা
যায় না তো গোনা।
বেচে শুধু পানি
আয় করে মানি।
হিংসুটে প্রতিবেশী
করে ফেলে ক্ষতি বেশি।
পানিতেই দেয় বিষ
হাত করে নিশপিশ।
মাছ সব যায় মরে
হরি কাঁদে পরে পরে।
ব্যাংকঋণে নেই মাপ
মাছ চাষ মহাপাপ।
হরিপদ ভিটেছাড়া
কাল গেল সেও মারা।