মুহম্মদ আনিসুল হক
২৮ জুন ২০১৯ খ্রিষ্টাব্দ, শুক্রবার
আজ ১৪ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ এবং ২৪ শাওয়াল ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা: ১ ও ২। শুভ বার: রবি ও সোম। শুভ রত্ন: রুবী ও মুক্তা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। শরীর ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সা নিন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ট্রেড ইউনিয়ন কর্মীদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। বিবাদ এড়িয়ে চলুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পাবেন। সন্তানের সাফল্যে আনন্দিত হতে পারেন। পড়াশোনায় মন বসানো সহজ হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। কাজকর্মে উত্সাহবোধ করবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। পাওনা টাকা আদায় হতে পারে।