পাকিস্তানের পথে লিটন, কিছুই জানেন না পাপন!

সুস্থ হয়ে এশিয়া কাপে যোগ দিচ্ছেন লিটন দাস। সোমবার ( ৪ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে কাছে এমন খবর আসে। বিসিবির একটি সূত্র জানিয়েছিল, রাত নয়টার ফ্লাইটেই পাকিস্তান রওনা হবেন তিনি। পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিতে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন লিটন।

আনুমানিক রাত ৮টার দিকে বিমানবন্দরে পৌঁছান লিটন। এশিয়া কাপের দলে থাকলেও অসুস্থতার কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার। তার পরিবর্তে দলে যোগ দেন এনামুল হক বিজয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আগেই বলেছিলেন, লিটন সুস্থ হয়ে উঠলে আমরা তাকে পাঠাব (এশিয়া কাপে)। ইতিমধ্যে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ।

এর আগে লিটনের পাকিস্তান যাওয়ার ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছিলেন, 'প্রথম কথা হচ্ছে আমার জানা নেই ও (লিটন) আজকে যাচ্ছে। এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম, ওর কী অবস্থা। ও যে যাচ্ছে এই ব্যাপারে আমি কিছু জানি না। গেলে তো আমি জানতাম।'