বিজিবি মহাপরিচালকের রামগড় স্থলবন্দরের স্থান পরিদর্শন

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বুধবার খাগড়াছড়ির রামগড়ে স্থলবন্দরের স্থান ও ফেনী নদীর ওপর ভারতের নির্মাণাধীন মৈত্রী সেতু-১ পরিদর্শন করেছেন। পৌর এলাকার সীমান্তবর্তী মহামুনিতে বিজিবির অভজারবেশন টাওয়ারে উঠে মহাপরিচালক মৈত্রী সেতুর নির্মাণ কাজ দেখেন। তিনি স্থলবন্দরের জন্য নির্ধারিত জায়গা এবং আর্ন্তজাতিক চেক পোস্ট (আইসিপি), কাস্টমসসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। বিজিবির মহামুনি ক্যাম্পে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী চাহেল তস্তরী স্থলবন্দরের ভূমি বিষয়ে মহাপরিচালককে অবহিত করেন।