এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৯৪ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। ৫ ওভার শেষে বিনা উইকেটে ১৫ রান সংগ্রহ করেছে পাকিস্তান। আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। এরপর খেলা শুরুর পর ফকর জামানকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম।
১৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই পাক ওপেনার ইমামুল হক ও ফকর জামান। ইনিংসের চতুর্থ ওভারে শরিফুলের বলে স্লিপে ক্যাচ দেন ফকর। তবে তা তালুবন্দি করতে ব্যর্থ হন নাইম শেখ।
৫ ওভার পর একটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। সেই কারণে খেলা বন্ধ হয়ে যায়। তবে প্রায় ২০ মিনিটে পরেই আবার শুরু হয় খেলা। এরপর কিছুটা আগ্রাসী ব্যাটিং করে দুই পাক ওপেনার।
তবে ইনিংসের দশম ওভারে প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। দলীয় ৩৫ রানে ৩১ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান ফকর।