মুশফিক-নিহার প্রেমে পড়ার গল্প!

রনি তার মামাকে বিয়ে করানোর জন্য পরিবারের সঙ্গে মেয়ে দেখতে যায়। মামার জন্য মেয়ে দেখতে গিয়ে নিজেও ওই বাড়ির মেয়ে তিথির প্রেমে পড়ে যায়। যে প্রেমের জন্য সবকিছু করতে প্রস্তুত রনি।

373415858_628213572755900_5060886765026046921_n

অন্যদিকে তিথি রূপে-গুনে সব দিকেই পারফেক্ট। তার নিজের একমাত্র ফুপুর বিয়ের জন্য যখন পাত্রপক্ষ দেখতে আসে, তখন রনির সঙ্গে পরিচয় ঘটে। দু’জনার প্রেম হয়। প্রেমের কারণে পরিবারের মধ্যে ঝামেলা হলেও সে সবসময় তার ভালোবাসায় অনুগত থাকে।

পাত্র ও পাত্রী পক্ষের দুই সদস্যের এমন প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘একবার বলো ভালোবাসি’ নাটকের কাহিনি। এর প্রধান দুই চরিত্রে (রনি ও তিথি) অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও নাজনীন নিহা।

373413719_1012017853169867_6546110895330915015_n

নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোহাম্মদ মিফতা আনান। মুশফিক-নিহা ছাড়াও অভিনয় করেছেন মুসাফির সৈয়দ, হিন্দোল রায়, লতা, টুনটুনি খালা প্রমুখ।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, খুব শিগগির সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।