চাঁদপুর প্রতিনিধি
সারাদেশের মতো চাঁদপুরে পুলিশ কনস্টেবল পদে প্রাথমিক ও লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। কোনো ধরনের ঘুষ লেনদেন ছাড়াই মাত্র ১০৩ টাকা খরচ করে ১১৫ জনকে এই পদে চূড়ান্ত করা হয়েছে। বুধবার বিকালে কনস্টেবল পদে নারী ও পুরুষ প্রার্থীদের উপস্থিতে চূড়ান্তদের নাম ঘোষণা করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. জিহাদুল কবির। ১১৫ জনের মধ্যে ৪০ জনকে সাধারণ কোটায় এবং বাকি ৭৫ জনকে মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কোটায় চূড়ান্ত করা হয়। বৃহস্পতিবার চূড়ান্ত ১১৫ জনকে মেডিক্যাল পরীক্ষা করার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার।