মনোহরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও মা সমাবেশ

কুমিল্লার মনোহরগঞ্জে লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামুলক র‌্যালি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এটি অনুষ্ঠিত হয়।

এর আগে বিদ্যালয় মিলনায়তনে পিছিয়ে থাকা ও স্কুল বিমুখ শিক্ষার্থীদের স্কুলমুখীকরন, নিয়মিত উপস্থিতি, শিক্ষার মানোন্নয়ন ও ডেঙ্গু প্রতিরোধে করনীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ। 

সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল গাফফার সুমন। 

এ সময় বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ও বিদ্যালয়ের অভিভাবক ইসরাত জেরিন, প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ। 

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এনামুল কবির, মর্জিনা আক্তার মুন্নি, খাদিজা আক্তার, রীতা রাণী দাস, বিদ্যালয়ের শিক্ষক রোকেয়া বেগম, ঝর্ণা আক্তার, রাশেদা আক্তার, মজিবুল ইসলাম, হাবিবা আক্তার, সানজিদা আক্তার প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. মনিরুল ইসলাম।