সিলেট অফিস
সিলেটের আখালিয়ার নতুন বাজার এলাকায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগে স্বামী রুবেল আহমদকে পুলিশ আটক করেছে। বুধবার রাত ১০টার দিকে এ খুনের ঘটনা ঘটে। নিহত ফরিদা পারভীন মনি (২২) কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর গ্রামের আব্দুল মতিনের মেয়ে। রুবেল সুনামগঞ্জের দোয়ারাবাজারের দুলন মিয়ার ছেলে। তারা দীর্ঘদিন ধরে আখালিয়া নতুন বাজারে বসবাস করে আসছিলেন।
মনির চাচা সুজন মিয়া বলেন, রাত ১১টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আমরা জানতে পারি, মনি মারা গেছে। জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিন আহমদ জানান, খুনের ঘটনায় রুবেল আহমদকে আটক করা হয়।