একজন নিখোঁজ
রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের কাচালং দোর এলাকায় জেএসএস এমএন লারমার সংস্কারপন্থি ও সন্তু লারমার জেএসএসের মূল দলের মধ্যে বৃহস্পতিবার সকালে গোলাগুলি হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রায় ৫০ রাউন্ডের অধিক গুলিবিনিময় হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে জেএসএস এমএন লারমার সংস্কারপন্থির একজন কর্মী গুলিবিদ্ধ হয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নিখোঁজ ব্যক্তির নাম কোকো চাকমা (২৬)।
এমএন লারমার সংস্কারপন্থিদের স্পিড বোটের ড্রাইভার কোকো চাকমা (২৬) গুলিবিদ্ধ হয়ে পানিতে পড়ে যায় বলে বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান জানিয়েছেন।