সাতকানিয়ায় বিজিবির ৯৩তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) বীরোত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে ৯৩তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। এ সময় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওমর যাহিদ প্রধান অতিথির সঙ্গে অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজে প্যারেড পরিচালনা করেন ৯৩তম রিক্রুট ব্যাচের অফিসার ইনচার্জ মেজর কাজী মনজুরুল ইসলাম এবং প্যারেড অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম।

উল্লেখ্য, ১৩ জানুয়ারি হতে ৯৩তম রিক্রুট ব্যাচের ৫৬৪ জন নবীন সৈনিকের মধ্যে ৫১১ জন পুরুষ ও ৫৩ জন নারী প্রশিক্ষণ সম্পন্ন করে সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।