তানোর (রাজশাহী) সংবাদদাতা
তানোরে আম বিক্রির দরদামকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সুজন আলী (২৩) খুন হয়েছে।
বুধবার সন্ধ্যায় তানোর পৌরশহরের গোল্লাপাড়া বাজারে মন্দির সংলগ্ন এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে সুজন আলীর লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় এবং এ ঘটনায় আটক পিতা-পুত্রসহ তিনজনকে সকালে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।
নিহত সুজন আলী তানোর পৌর এলাকার রায়তান আকচা গ্রামের সাজ্জাদ আলীর ছেলে ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া নিহত ছাত্রলীগ নেতা সুজন আলীর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে।