আসন্ন ঈদে মিলাদুন্নবী (সা:) ও জাকের পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের কর্মসূচী প্রণয়নের লক্ষ্যে জাকের পার্টির বর্ধিত সভা হয়।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে বনানীর কেন্দ্রীয় কার্য্যালয়ে এ সভা হয়। জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল সভায় সভাপতিত্ব করেন।
সভায় জাকের পার্টি ও সহযোগী সংগঠন গুলোর কেন্দ্রীয় নেতা, সকল জেলা ও মহানগর সভাপতি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং আওতাধীন থানাসমূহের সভাপতিরা উপস্থিত ছিলেন।
সভায় চলমান সার্বিক জাতীয় পরিস্থিতি পর্য্যালোচনা, জাকের পার্টির সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি এবং কর্মসূচী প্রণয়ন প্রশ্নে আলোচনা হয়।