সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টা ১৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ৪ দশমিক ৪ মাত্রার এই কম্পনের উৎপত্তিস্থল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসাম রাজ্যের খাছাড় এলাকা।
ভূমিকম্পে সিলেটে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পে অনেকেই আতংকিত হন। এ সময় লোকজনকে আতঙ্কে বাসা-বাড়ি বা ব্যবসা-প্রতিষ্ঠান থেকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায়।
ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ সজিব হোসাইন।