ক্যাপশন নিউজ

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ‘বাঙ্গালা থেকে বাংলাদেশ’ শিরোনামে প্রকাশিতব্য আলোকচিত্র গ্রন্থমালা প্রকাশের জন্য সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘দেশ একটি সম্মিলিত উচ্চারণ’কে অনুদান প্রদান করেছে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ দেশ একটি সম্মিলিত উচ্চারণ-এর সদস্য সচিব সাহাবউদ্দিন মজুমদারের হাতে অনুদানের চেকটি তুলে দেন

০০

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ সভায় সভাপতিত্ব করেন। সভায় ১০% বোনাস শেয়ার প্রদান সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন-উর-রশিদসহ পরিচালকরা উপস্থিত ছিলেন