ইত্তেফাক রিপোর্ট
সরকার প্রস্তাবিত বাজেটে ১০ শতাংশ কর পরিশোধ করে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিয়েছে। তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী শ্রমঘন শিল্পে বিনিয়োগে এই সুবিধায় পার্থক্য থাকা উচিত বলে মনে করেন। তিনি বলেন, যারা এ ধরনের অর্থ বিনিয়োগের মাধ্যমে বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করবে তাদের করহার সাড়ে ৭ শতাংশ হওয়া উচিত। গতকাল বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনেকে হয়তো একমত হবেন না, কিন্তু এই টাকা তো নইলে বিনিয়োগে আসতে চাইবে না। এ সময় তিনি এই অর্থকে কালো টাকা বলা নিয়ে আপত্তি তুলে বলেন, এটি অপ্রদর্শিত অর্থ।