পাকিস্তানি পেসারদের নিয়ে যা বললেন গিল 

পাকিস্তানের বোলাররা বরাবরই ভারতীয় ব্যাটারদের জন্য আতঙ্কের নাম। ওয়াসিম আকরাম এবং ওয়াকারের যুগ থেকে জুনায়েদ খান, মোহাম্মদ আমির পেরিয়ে হালের শাহিন আফ্রিদি-নাসিম শাহ সকলেই বারবার ভারতীয় ব্যাটারদের দিয়েছেন চ্যালেঞ্জ ছুড়ে।

গ্রুপ পর্বের ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক রোহিত অনেকটা আক্ষেপ নিয়েই বলেছিলেন, আমাদের দলে শাহিন, নাসিম কিংবা হারিস রউফের মত বোলার নেই। তার বার্তায় স্পষ্ট যে পাক বোলিং লাইনআপকে যে ভারত সমীহ করে। সুপার ফোরে ম্যাচের আগে উঠে এসেছে একই প্রসঙ্গ। সেই প্রসঙ্গের জবাবে শুভমান গিল জানান, কেন পাকিস্তানি বোলারদের সামাল দেওয়া কঠিন। 

তরুণ এই ওপেনার বলেন, ‘যখনই আমরা নতুন বোলারকে মোকাবিলা করি, তখনই তারা পার্থক্য গড়ে দেয়। আমরা পাকিস্তানের বিপক্ষে খেলি না, তাদের বোলারদের খেলতে আমরা অভ্যস্ত নই। শাহিনের (আফ্রিদি) অনেক সুইং আছে, নাসিমের আছে পেস আর মুভমেন্ট এবং তারা উইকেট থেকেও সুবিধা আদায় করে নেয়। ভিন্ন ভিন্ন কন্ডিশনে তারা নতুন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেয়।’

রোহিতের সঙ্গে ইনিংস শুরু করা নিয়ে তিনি বলেন, ‘সে এমন একজন, যে শুরু থেকেই বোলারদের ওপর দাপট দেখাতে চায়। আমি মাটি কামড়ানো শট খেলতে পছন্দ করি। যেহেতু আমরা দুজন দুই কৌশলে খেলি, এটা প্রতিপক্ষের জন্য কঠিন হতে পারে।’