উজবেকিস্তানে খুশবুর দ্বিতীয় স্বর্ণ

স্পোর্টস রিপোর্টার

উজবেকিস্তানের তাসখন্দ শহরে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপের স্ট্যান্ডার্ড দাবার বালিকা অনূর্ধ্ব-৭ গ্রুপে বাংলাদেশের ওয়ারসিয়া খুশবু চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে এবং স্বর্ণ পদক পেয়েছেন। খুশবু ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। গতকাল সকালে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ রাউন্ডের খেলায় খুশবু কাজাকস্তানের আবিলাইকিজি বিবিসারাকে হারান। গত ২০ জুন অনুষ্ঠিত অনূর্ধ্ব-৭ বালিকা র্যাপিড দাবাও খুশবু স্বর্ণ পদক জয় করেন।

খুশবুকে পৃষ্ঠপোষকতা করেছে বিস মাসকট প্রাইভেট লিঃ।