জিতেও শেখ জামাল আরামবাগের নিচে

 প্রিমিয়ার ফুটবল লিগ

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ফুটবল দল এবং আবাহনী আন্তর্জাতিক ক্লাব ম্যাচ থাকার কারণে প্রিমিয়ার ফুটবল লিগের খেলা প্রায় ১০ দিন স্থগিত ছিল। গতকাল বিকালে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের প্রথম খেলায় শেখ জামাল ১-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। লিগের দ্বিতীয় পর্বে যোগ দেওয়া গাম্বিয়ান ফুটবলার ইবু একমাত্র গোলটি করেন খেলার ৪৬ মিনিটে।

শেখ জামাল ধানমিন্ড ক্লাব ১ গোলে কষ্টের জয় নিয়ে ঢাকায় ফিরলেও তাদের তারা ভালো খেলেছে। সুযোগ পেয়েছে বেশি। আরামবাগও ভালো খেলেছে কিন্তু গোলের সযোগ ব্যর্থ করে দিয়েছেন শেখ জামালের ডিফেন্ডাররা। ১৭ খেলায় শেখ জামালের ২১ পয়েন্ট। ১৭ খেলায় আরামবাগের ৩২ পয়েন্ট। ম্যাচ জিতেও শেখ জামাল আরামবাগের নিচেই থাকল।

পয়েন্ট টেবিলে শীর্ষে বসুন্ধরা কিংস। ১৫ খেলায় ১৪ জয়ে ৪৩ পয়েন্ট। ড্র আছে ১টি। একমাত্র দল বসুন্ধরা এখনো কোনো খেলায় হারেনি। ১৩ দলের লড়াইয়ে বাদবাকি সব দলই হারের মুখ দেখেছে। আবাহনী পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। ১৬ খেলায় ৩ জয়ে মোহামেডান ১৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে।

পয়েন্ট কেড়ে নিলো ব্রাদার্স

বঙ্গবন্ধু স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে এগিয়ে ছিল। জয়ের পথে এগিয়ে যাওয়া চট্টগ্রাম আবাহনীর পায়ে ড্রয়ের কাঁটা বিধিয়ে দিয়েছে ব্রাদার্স। খেলার শেষ দিকে আচমকা সমতা সুচক গোল করে চট্টগ্রাম আবাহনীর কাছ থেকে এক পয়েন্ট কেড়ে নেয় ব্রাদার্স।  

আজকের খেলা ঃ

শেখ রাসেল ও সাইফ স্পোর্টিং। ৭টা, সিলেট জেলা স্টেডিয়াম। রহমতগঞ্জ ও নোফেল। ৪টা, শহীদ ভুলু স্টেডিয়াম, নোয়াখালী।