রিজার্ভ ডেতে রউফকে পাচ্ছে না পাকিস্তান

বৃষ্টি বাগড়ার পর রিজার্ভ ডেতে শুরু হয়েছে এশিয়া কাপে সুপার ফোরে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ। তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ পায় পাকিস্তান। এই ম্যাচে আর বোলিং করতে পারবেন না পেসার হারিস রউফ। 

সাইড স্ট্রেইনের চোটে ছিটকে গেছেন এই পাকিস্তানি পেসার। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের পেস বোলিং কোচ মরনে মরকেল। আগের দিন ৫ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন রউফ।

গতকাল বৃষ্টির কারণে অসম্পূর্ণ থাকে ম্যাচ। সোমবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ৫টা ১০ মিনিটে খেলা শুরু হয়েছে। রিজার্ভ ডেতেও বাগড়া দেয় বৃষ্টি। তাই নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি।  

গতকাল ভারত-পাকিস্তান ম্যাচে ২৪.১ ওভারে ভারত ২ উইকেটে ১৪৭ রান করার পর নামে বৃষ্টি। সেখানে থাকেই রিজার্ভ ডেতে খেলা শুরু হয়েছে। বৃষ্টির কারণে কোন ওভার কাটা পড়েনি। ৫০ ওভারেই হবে ম্যাচ।