রয়টার্স
গতকাল বৃহস্পতিবার হংকংয়ে জাস্টিস সেক্রেটারির কার্যালয়ের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে রাখে এবং কর্মচারীদের কাজে যোগ দিতে বাধা দেয়।
গত তিন সপ্তাহে হংকংয়ে অপরাধী পত্যর্পণ বিলের বিরুদ্ধে লাখ লাখ মানুষ বিক্ষোভ করে। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ বিলটি বাতিল করতে বাধ্য হয়। বিক্ষোভকারীরা জাস্টিস সেক্রেটারির পদত্যাগ দাবি করে। তারা পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ ও বন্দিদের মুক্তির দাবিতে স্লোগান দেয়। এ সময় পুলিশ জাস্টিস সেক্রেটারির কার্যালয়টি ঘিরে রাখে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হালকা সংঘর্ষ হয়।