জাপানের বাণিজ্যিক শহর ওসাকায় আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুইদিনব্যাপী জি-২০ সম্মেলন। বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় এ সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হচ্ছে। আগামীকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল আকাঙ্ক্ষিত বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। বিস্তারিত ‘বিশ্বসংবাদ’ এ পাতায়