নায়িকা এবার লেখিকা

বলিউডে পূর্ণ করেছেন এক দশক। অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় সিনেমায়। হুমা কুরেশির অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি এবার যোগ হচ্ছে নতুন পরিচয়। অভিনয়ের পর এবার কলম ধরলেন তিনি। লিখছেন উপন্যাস। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছেন হুমা কুরেশি। তার লেখা উপন্যাসটির নাম ‘জেবা- অ্যান এক্সিডেন্টাল সুপারহিরো’। বইটির প্রচ্ছদসহ এক পোস্টে হুমা লেখেন, ‘শেষ পর্যন্ত ঝোলা থেকে বেরিয়ে পড়ল বিড়াল। গত দুই বছর ধরে পরিকল্পনা করেছি। আমার চারপাশের সবাই জানে যে এটি কতটা আমার কাছের।’

নায়িকা এবার লেখিকা

উপন্যাসের কাহিনির কেন্দ্রে রয়েছে জেবা নামের একজন নারী। কীভাবে তিনি সুপারহিরো হয়ে ওঠে, তা নিয়েই এই গল্প।

নায়িকা এবার লেখিকা

উপন্যাস প্রসঙ্গে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ খ্যাত অভিনেত্রী বলেন, ‘আমার প্রথম উপন্যাসে একজন লড়াকু, প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন নারীর সুপারহিরো হয়ে ওঠার কথা বলতে চেয়েছি। তারই সঙ্গে রয়েছে একাধিক চমক।’

নায়িকা এবার লেখিকা

বইটি আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বলে ঘোষণা করেন তিনি।

নায়িকা এবার লেখিকা

দিল্লি থেকে মুম্বাইয়ে এসে বলিউডে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন হুমা। অনুরাগীদের একাংশের মতে, হুমার নতুন উপন্যাসের অনুপ্রেরণা অভিনেত্রীর ব্যক্তিগত সফর। সম্প্রতি রন্ধনশিল্পী তরলা দালালের বায়োপিক ‘তরলা’ মুক্তি পেয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন হুমা। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘পূজা মেরি জান’ সিনেমাটি।