কুড়িগ্রামে ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ধরলার তীরবর্তী নিম্নাঞ্চলের পাট, ভুট্রা ও বীজতলাসহ বিভিন্ন ফসল ডুবে গেছে। পানি বাড়ার ফলে ফুলবাড়ীর বড়ভিটা, রাজারহাটের ছিনাই ও সদরের সারডোব এলাকায় নদীভাঙন তীব্র রুপ নেওয়ায় ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কে শুলকুর বাজারে ধরলা নদীর তীব্র পানির তোড়ে বিকল্প সড়ক সেতুর একাংশ ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।