ডেমোক্র্যাটদের জমজমাট টিভি বিতর্ক

যুক্তরাষ্ট্রে আসন্ন ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট পদপ্রত্যাশীদের টেলিভিশন বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় সময় বুধবার প্রথম ধাপে ১০ জন সম্ভাব্য প্রার্থী এই বিতর্কে অংশ নিয়েছেন। বিতর্কের এক পর্যায়ে স্বাস্থ্যসেবা, অভিবাসনসহ কয়েকটি বিষয় নিয়ে তুমুল বিতন্ডায় জড়িয়ে পড়েন তারা। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে আরো ১০ জনের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় প্রার্থীদের টিভি বিতর্ক অন্যতম আকর্ষণীয় এক পর্ব। লাখ লাখ মানুষ এটির সরাসরি সম্প্রচার দেখে থাকে। বুধবার মিয়ামিতে দুই ঘন্টার প্রথম বিতর্ক অনুষ্ঠানে স্টুডিওতেও ছিল বিপুল সংখ্যক দর্শক।

প্রথম দিনের বিতর্কে অংশ নেন এলিজাবেথ ওয়ারেন, কোরি বুকার, বেটো ও’রোর্ক, তুলসী গব্বার্ড, টিম রায়ান, জুলিয়ান ক্যাস্ট্রোর মতো রাজনীতিকরা। -সিএনএন