ইরানে নিজস্ব প্রযুক্তির যুদ্ধজাহাজের উদ্বোধন

নিজস্ব প্রযুক্তির যুদ্ধজাহাজ উদ্বোধন করেছে ইরান। গতকাল শনিবার গালফ সাগরে জাহাজটির উদ্বোধন হয়। ইরানের নৌবাহিনীর বন্দর আব্বাসে যুদ্ধজাহাজটি যুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে যখন দ্বন্দ্ব চলছে সেই মুহূর্তে এই যুদ্ধজাহাজের উদ্বোধন গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জ্বালানি শেষ হলেও ৫ মাস চলতে পারবে জাহাজটি। -রয়টার্স