দীর্ঘ একযুগ ধরে অন্তর্জালের সম্পর্কে মমতা নিয়ে সরাসরি সামনে এসেছে কারু বুটিক। প্রতিষ্ঠানটি ২০১১ সালের ১১ নভেম্বর যাত্রা শুরু করে অনলাইনে বিক্রির মাধ্যমে। ‘কারু মানেই আনন্দ আয়োজন, কারু মানেই উদ্ভাবন’-এই শ্লোগান নিয়েই কারু বুটিকের জন্ম।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) ধানমন্ডি ৭-এর অরচার্ড পয়েন্ট শপিং মল শপ নং-১১৯ কারু বুটিকের আউটলেট উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চিত্র নায়ক জায়েদ খান, ওমেন এন্টারপ্রিনিয়ার অ্যাসোসিয়েশন এর সভাপতি ফাতেমা আওয়াল ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সার বারিশ হক।
উদ্বোধনে জায়েদ খান বলেন, কারুবুটিক সবসময় আলাদা বৈচিত্র্যে পোশাক তৈরি করে থাকে। জান্নাত অনেক কষ্ট করে এতোদূর নিজের প্রতিষ্ঠানকে নিয়ে এসেছে, এবং মানসম্মত পোশাক তার ক্রেতাদের চাহিদা অনুযায়ী তৈরি করছে। কারু বুটিক যেন সবসময় তার মান ধরে রেখে সামনে এগিয়ে যায় সেই প্রত্যাশা রাখি। এবং অনেক নারীকে সফল হতে উৎসাহিত করবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মডেল সাবরিনা জামান রিবাসহ বিভিন্ন গ্রাহক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ।
কারু বুটিকের স্বত্তাধিকারী জান্নাতুল ফেরদৌস জানান, ১২ বছরের এই পথচলাটা সহজ ছিল না, কারু বুটিকের নিজস্ব স্বকীয়তা নিয়ে তিনি এতোদূর আসতে পেরেছে। এবং কারু বুটিকের পোশাক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। আমাদের এ পদযাত্রায় পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জান্নাতুল ফেরদৌসের নকশা করা পোশাক ঢাকার আউটলেটে। পূজার উপলক্ষে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া এবং শিশুদের জন্য নানা আয়োজন।