রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রূপগঞ্জ মুড়াপাড়া এলাকায় অননুমোদিত ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া অভিযান শেষ হয় দুপুরে। কয়েকটি ভবনের নকশা বহির্ভূত সেটব্যাক ও ভয়েড দখল করে ইমারতের নির্মাণ কাজ করায় তা উচ্ছেদসহ ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন ৬/২) এর মোবাইল কোর্ট পরিচালনা সময় রূপগঞ্জ মুড়াপাড়া এলাকায় অননুমোদিত কয়েকটি ভবনের আংশিক অংশ ভেঙ্গে ফেলা হয়। কয়েকটি ভবনের মালিকদের সতর্ক করে দেয়া হয় যাতে তারা পরবর্তীতে রাজউকের নকশা নিয়ে ভবন নির্মাণ করে। একই সাথে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ব্যতিত ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা নেয়া হয়। যারা ভবন নির্মাণের পরিকল্পনা করবেন, তারা যেনো রাজউক থেকে অনুমোদন নিয়ে নকশা অনুযায়ী ভবন নির্মাণ করে এই বিষয়ে সচেতন করা হয়েছে।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার নগর পরিকল্পনাবিদ জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার শাহানাজ খানম,প্রধান ইমারত পরিদর্শক বাসুদেব ভট্টাচার্য ,ইমারত পরিদর্শক নাজিম উদদীন,মারুফ হোসেন, ফিরোজ আলমসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।