যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইন্টিলিজেন্স (এফবিআই) এর ৪ সদস্যের একটি প্রতিনিধি দল পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে তারা কারাগারের ভিতরে ঢুকেন। প্রায় ৫০ মিনিট সেখান অবস্থান করে তারা বেরিয়ে যান। কারাসূত্র বিষয়টি নিশ্চিত করেছে। নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিতে বাংলাদেশের আসছে এফবিআইয়ের এক প্রতিনিধি দল তাই তাদের নিরাপত্তার স্বার্থে এই পরিদর্শন।
সূত্র জানায়, নাইকো মামলায় সাক্ষী দিকে এফবিআইয়ের কর্মকর্তারা ১১ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন। পরদিন ১২ ডিসেম্বর আদালতে হাজির হবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করাগারে থাকায় সেখানে অস্থায়ী আদালত বসানো হয়েছে। তাই সেখানেই নাইকো দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে।
গত ২২ নবেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে করা মামলায় কানাডীয় পুলিশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই একটি তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে তাদের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ প্রমানিত হয়।
ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মাহমুদুল কবিরের আদালতে এ তদন্ত প্রতিবেদনটি জমা দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমে। এ প্রতিবেদনের ওপর শুনানির জন্য আগামী ৯ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।