এইচএসসি পরীক্ষার পড়াশোনা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মো. নুরুল হক, প্রভাষক

সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

১। তথ্য প্রযুক্তি কী?

যে  প্রযুক্তির মাধ্যমে তথ্য দ্রুত আহরণ,প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ,আধুনিকীকরণ,ব্যবস্থাপনা এবং বিতরণ করা হয় তাকে তথ্য প্রযুক্তি বলে।

২। রোবট কী?

রোবট হচ্ছে মানুষের দ্বারা সৃষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কম্পিউটার প্রোগ্রাম নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র।

৩। বিশ্বগ্রাম কী?

ইন্টারনেট ও ইলেকট্রিক মিডিয়া প্রযুক্তির মাধ্যমে বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধস্থানকে বিশ্বগ্রাম বলে। বিশ্বগ্রামের জনক Marshal Mcluhan.

৪। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানগুলো লিখ।

বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানগুলো হলো:

eহার্ডওয়্যার eসফ্টওয়্যার

eনেটওয়ার্ক সংযুক্ততা eডেটা

eমানুষের সক্ষমতা

৫। বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলো লিখ।

বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলো হল:

eযোগাযোগ  eকর্মসংস্থান

eশিড়্গা  

eচিকিত্সা

eগবেষণা  

eঅফিস

eবাসস্থান  

eব্যবসা-বাণিজ্য

eসংবাদ eবিনোদন ও সামাজিক যোগাযোগ

eসাংস্কৃতিক বিনিময়

৬। বিশ্বগ্রামের সুবিধা লিখ।

eঅনলাইন কেনাকাটার সুবিধা পাওয়া যায়।

eটেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিং এর সুবিধা পাওয়া যায়।

eই-কমার্সের ফলে ব্যবসা-বাণিজ্য সহজ হয়েছে।

e কম খরচে একে অপরের সাথে যোগাযোগ করা যায়।

eআউটসোর্সিং এর সাহায্যে অর্থ উপার্জন করা যায়।

eসাংস্কৃতিক তথ্যাদি সহজে বিনিময় করা যায়।