বিজ্ঞান
পলাশ মজুমদার , সহকারি শিক্ষক
নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া।
রাসায়নিক বিক্রিয়া
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের বিজ্ঞান বইয়ের ৮ম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর বিভিন্ন স্তর অনুযায়ী দেয়া হলো। আশাকরি আগমী জে.এস.সি পরীক্ষার জন্য সহায়ক হবে।
C+O2 CO2
Mg+Cl2 Mgcl
H2+Cl2 Hcl
ক. সংকেত কাকে বলে? ১
খ. CO2 যৌগে কার্বনের যোজনী ৪ কেন? ব্যাখ্যা করো। ২
গ. (II) নং বিক্রিয়াটির বিক্রিয়ক ও উত্পাদের পরমাণুর সংখ্যা সমান- প্রমাণ কর। ৩
ঘ. (I) নং ও (III) নং বিক্রিয়ার মধ্যে উভয়ই একই ধরনের বিক্রিয়া এবং একটি দহন বিক্রিয়া- বিশ্লেষণ করো। ৪
উত্তর : ক। কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্তরূপকে সংকেত বলে।
খ। কোনো মৌলের যোজনী হলো ঐ মৌলটি কয়টি হাত দ্বারা অন্য মৌলের সাথে যুক্ত হয় তার সংখ্যা। কার্বনডাই অক্সাইড (CO2) অণুকে নিম্নরূপে দেখানো হলো- O = C = O
এখানে দেখা যায় কার্বন পরমাণু ৪টি হাত দ্বারা ২টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত আছে। তাই কার্বনের যোজনী ৪।
গ। (II) নং বিক্রিয়াটি হল-
2Mg+ Cl2 2Mgcl
বা, (2x 1) + (1 2) 2(1+1)
বা, 2 + 2 2 x2
বা, 4 4
এখানে দেখা যাচ্ছে বিক্রিয়ক ম্যাগনেসিয়ামের ২টি পরমাণু এবং বিক্রিয়ক ক্লোরিনে ২টি পরমাণু মোট ৪টি পরমাণু আছে। আবার উত্পাদে ম্যাগনেসিয়াম ক্লোরাইডে ৪টি পরমাণু আছে। অতএব বিক্রিয়ক ও উত্পাদে সমানসংখ্যক পরমাণু রয়েছে।
ঘ। (I) নং ও (II) নং বিক্রিয়া দুইটি সংযোজন বিক্রিয়া এবং (I) নং বিক্রিয়াটি শুধু দহন বিক্রিয়া।
যে রাসায়নিক বিক্রিয়ায় একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন একটি রাসায়নিক পদার্থ তৈরী করে তাকে সংযোজন বিক্রিয়া বলে।
( I) নং বিক্রিয়াটি হল- C+O2 CO2
এখানে কার্বন ও অক্সিজেন বিক্রিয়া করে কার্বনডাইঅক্সাইড নামক সম্পূর্ণ ভিন্নধর্মী একটি রাসায়নিক পদার্থ তৈরী হয়।
( III) নং বিক্রিয়টি হল- H2+Cl2 Hcl
এই বিক্রিয়ায় হাইড্রোজেন ও ক্লোরিন নামক দুটি ভিন্ন পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নতুন পদার্থ হাইড্রোজেন ক্লোরাইড তৈরী হয়।
আবার (I) নং বিক্রিয়াটি একটি দহন বিক্রিয়াও। দহন বিক্রিয়া বলতে বুঝি যে বিক্রিয়ায় একটি পদার্থ অক্সিজেনের সাহায্যে পুড়ে তাপসহ সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থ পরিণত হয়।
উপরোক্ত আলোচনায় বুঝা যায় যে,
(I) নং (III) নং বিক্রিয়া সংযোজন বিক্রিয়া এবং শুধু (I) নং বিক্রিয়াটি দহন বিক্রিয়া।