বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
বাংলাদেশের সামাজিক সমস্যা
১। নিচের কোনটি বাংলাদেশের বড় সামাজিক সমস্যা ?
ক.সাক্ষরতা খ. অশিক্ষা গ.মাদকাসক্তি ঘ. বৃদ্ধ অপরাধ
২। কিশোর অপরাধ বলতে বোঝায় ?
ক.অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের দ্বারা সংঘটিত বিভিন্ন অপরাধ
খ. প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের দ্বারা সংঘটিত বিভিন্ন অপরাধ গ. কচিকাঁচা মেয়েদের দ্বারা সংঘটিত বিভিন্ন অপরাধ
ঘ. ১৮ বছরের ছেলেমেয়েদের দ্বারা সংঘটিত বিভিন্ন অপরাধ
৩। বাংলাদেশে কত বছর বয়সের কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয় ?
ক. ৬-১৬ বছর বয়সের খ. ৭-১৬ বছর বয়সের গ. ৮-১৬ বছর বয়সের ঘ. ৯-১৬ বছর বয়সের
৪। ভারতে কত বছর বয়সের কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয় ?
ক. ৬-১৬ বছর বয়সের খ. ৭-১৬ বছর বয়সের গ. ৮-১৬ বছর বয়সের ঘ. ৯-১৬ বছর বয়সের
৫। শ্রীলঙ্কায় কত বছর বয়সের কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয় ?
ক. ৬-১৬ বছর বয়সের খ. ৭-১৬ বছর বয়সের গ. ৮-১৬ বছর বয়সের ঘ. ৯-১৬ বছর বয়সের
৬। পাকিস্তানে কত বছর বয়সের কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয় ?
ক. ৭-১৬ বছর বয়সের খ. ৬-১৬ বছর বয়সের গ. ৭-১৮ বছর বয়সের ঘ. ৯-১৬ বছর বয়সের
৭। থাইল্যান্ডে কত বছর বয়সের কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয় ?
ক. ৭-১৮ বছর বয়সের খ. ৬-১৬ বছর বয়সের গ. ৭-১৯ বছর বয়সের ঘ. ৯-১৬ বছর বয়সের
৮। জাপানে কিশোর অপরাধীর বয়সসীমা কত?
ক. ১৪ থেকে ২০ বছর খ. ১৫ থেকে ২০ বছর গ. ১৩ থেকে ২০ বছর ঘ.৭ থেকে ১৮ বছর
উত্তর : ১.গ ২. ক ৩. খ ৪. খ ৫.খ ৬. গ ৭.ঘ ৮.ঘ
৯। নিচের কোনটি কিশোর অপরাধের মধ্যে পড়ে না ?
ক. পর্নো ছবি দেখা খ. মেয়েদের উত্যুক্ত করা
গ. বোমাবাজি ঘ. ঘুষ নেয়া
১০। কিশোর অপরাধী কারা ?
ক. যারা মানুষের ক্ষতি করে খ.যারা রাষ্ট্র ও সমাজের আইন ও নিয়ম ভাঙ্গে গ. বস্তিতে যাদের জন্ম ঘ.যাদের জন্ম পরিচয় নেই
১১। আমাদের দেশে কিশোর অপরাধের অন্যতম কারণ কোনটি ?
ক. শিক্ষার অভার খ. দারিদ্র্য গ. স্নেহের অভাব
ঘ. পিতামাতার কর্মস্থল পরিবর্তন
১২। কোন পরিবারের কিশোরদের অনেক ইচ্ছাই অপূর্ণ থেকে যায় ?
ক. চাকরিজীবী খ. দারিদ্র্য গ. পিতৃহীন ঘ. মাতৃহীন
উত্তরঃ ৯.ঘ ১০. খ ১১. খ ১২. খ
১৩। কিশোর অপরাধীরা কীভাবে অপরাধের জগতে প্রবেশ করে ?
ক. ইচ্ছার অপূর্ণতার হতাশা থেকে খ.পিতামাতার বেশি শাসনের ফলে গ. শিক্ষকদের অতিরিক্ত শাসনের ফলে ঘ. পড়াশোনার ব্যাপারে বেশি চাপ প্রয়োগ করায়
১৪। শিশু-কিশোররা কীভাবে অপরাধী হয়ে ওঠে?
i.সুস্থ পারিবারিক জীবনের অভাবে
ii.সুষ্ঠ সামাজিক পরিবেশের অভাবে
iii.পিতামাতার বিবাহবিচ্ছেদে
নিচের কোনটি সঠিক?
ক.i খ.ii ও iii গ. i ও iii ঘ. i,ii ও iii
১৫। অনেক সময় কোনটি কিশোর-কিশোরীদের অপরাধপ্রবণ করে তোলে ?
i.পিতামাতার মধ্যকার জটিল দাম্পত্য সম্পর্ক
ii. পিতামাতার মধ্যকার খারাপ আচরণ
iii.পিতামাতার মধ্যকার কলহ-বিবাদ
নিচের কোনটি সঠিক?
ক.i খ.iiও iii গ. i ও iii ঘ. i,ii ও iii
১৬। কোন ধরনের পিতামাতার সন্তানেরা পরিবারে অসংগত আচরণ করে?
i.অপরাধী ii .উদাসীন iii.দুশ্চরিত্র
নিচের কোনটি সঠিক?
ক.i খ.iiও iii গ. i ও iii ঘ. i,ii ও iii
উত্তর ঃ ১৩. ক ১৪. ঘ ১৫.ঘ ১৬. ঘ