চরিত্রদোষ

জাহাঙ্গীর আলম জাহান

 

কয়লা ধুলে ময়লা থাকে

যতই সাবান মাখো

পোশাক দিয়ে চরিত্রদোষ

কী কারণে ঢাকো?

 

গায়ের পোশাক সাদা হলে

হয় না সাদা মন

চরিত্রকে রাখতে সাদা

বিবেক প্রয়োজন।

 

বিবেকবোধে থাকলে কালি

চরিত্র হয় বাজে

তারাই দেখি লিপ্ত থাকে

সকল অসত্ কাজে।

 

তাই হূদয়ের ময়লাগুলো

করতে হবে সাফ

ছাড়তে হবে চরিত্রদোষ

চাইতে হবে মাফ।