বিশ্বকাপে কোনো দলই কাউকে ছাড় দেবে না

—অপর্ণা ঘোষ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ যে বিশ্বকাপ মিশন শুরু করেছে, তা দারুণভাবে শেষ হবে বলেই আমার বিশ্বাস। গ্যালারিতে বসে খেলা দেখার প্রতিটি মুহূর্ত রোমাঞ্চকর। একেকটি ওভার কত নাটকীয় ঘটনার জন্ম দিচ্ছে। সিঙ্গেল-ডাবল-চার-ছয়, ক্যাচ, ওয়াইড, নো বল, রানআউট—কতকিছুই না আছে একটা খেলার মাঝে। ৩শ’র বেশি রান করে বিশ্বকাপে জয় ছিনিয়ে আনা সহজ কথা নয়। এবারের বিশ্বকাপে বাংলাদেশ একমাত্র দল, যারা ৩শ’র বেশি রান করে জিতেছে। তাহলে কেন নিজ দলের সাফল্য নিয়ে আশাবাদী হবো না, বলুন। আমি তো এখনই সেমিফাইনালের চার দলের তালিকায় বাংলাদেশের নাম লিখে রেখেছি। বিশ্বকাপে কোনো দলই কাউকে ছাড় দেবে না। এটা জেনেই সবাই লড়াই করছে। ভারত এবং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে আমরা হারাবো—এই দৃঢ় মনোবল থাকতে হবে খেলোয়াড়দের। অতীতে আমরা এ দুটি দলের বিপক্ষে সিরিজ জয় করেছি, তাহলে বিশ্বকাপের মঞ্চে একটি করে জয় কেন ছিনিয়ে আনতে পারবো না? এই প্রশ্ন সামনে রেখেই নিজেদের সেরা খেলা খেলতে হবে। বাংলাদেশ তা করে দেখাতে পারবে—এ বিশ্বাস নিয়েই এখন বিজয় মিছিলে যাওয়ার প্রহর গুনছি।