অভিনয়শিল্পী সংঘের নতুন যাত্রা

বিনোদন রিপোর্ট

 

নবনির্বাচিত অভিনয়শিল্পী সংঘের কমিটির অভিষেক হলো গতকাল। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে নবনির্বাচিতদের শুভেচ্ছা জানান অন্যান্য সদস্যরা। এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটির দায়িত্ব শুরু হলো। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মামুনুর রশীদ, আফরোজা বানু ও কেএস ফিরোজ ফুল দিয়ে নির্বাচিতদের শুভেচ্ছা জানান। নির্বাচিতরা ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন তাঁদের প্রতিদ্বন্দ্বীদের। আয়োজনে আরো উপস্থিত ছিলেন নাটকের সঙ্গে যুক্ত প্রযোজক, পরিচালক ও নাট্যকারদের সংগঠনের নেতারা। আয়োজনের বক্তব্যে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের কর্মপরিকল্পনার কিছু বিষয় তুলে ধরেন। এসব পরিকল্পনার সঙ্গে আগের সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন কমিটির নেতারা। এছাড়াও নতুন কোনো কাজে সবার অংশদারিত্বে সুন্দর ও স্বচ্ছ পরিবেশ তৈরি করা মূল লক্ষ্য হবে বলে উল্লেখ করেন সভাপতি ও সাধারণ সম্পাদক।