স্টার সিনেপ্লেক্সে ‘অ্যানাবেল কামস হোম’

 

এবার এলো অ্যানাবেল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এবং কনজ্যুরিং ইউনিভার্সের সপ্তম ছবি ‘অ্যানাবেল কামস হোম’। গত ২৮ জুন বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ছবিটি। একইদিনে ঢাকার স্টার সিনেপ্লক্সেও মুক্তি পেয়েছে ‘অ্যানাবেল কামস হোম’। ছবির গল্প লিখেছেন গ্যারি ডবারম্যান। ‘অ্যানাবেল’-এর আগের দুটি কিস্তির গল্পও তিনিই লিখেছিলেন। তবে অ্যানাবেল কামস হোম-এর মাধ্যমে পরিচালনায় অভিষেক হলো তাঁর। ছবিটি প্রযোজনা করেছেন জেমস ওয়ান ও পিটার সাফরান। আগের ছবিতে দেখা গেছে, আদরের মেয়েটির আকস্মিক মৃত্যুর ২০ বছর পর এক পুতুল নির্মাতা ও তাঁর স্ত্রী তাঁদের বাড়িতে এক সন্ন্যাসিনী এবং কিছু অনাথ বাচ্চাকে জায়গা দেন। তারপর শুরু হয় ভয়ঙ্কর সব কাণ্ড। ঘটনার কেন্দ্রে রয়েছে অ্যানাবেল নামের পুতুলটি।

এবারের ছবিতে দেখা যাবে, অ্যানাবেলের ধ্বংসাত্মক আচরণ বন্ধ করার জন্য পুতুলটিকে লোরেন ওয়ারেন তাঁদের ঘরের পুরোহিতের মন্ত্রপড়া একটি পবিত্র কাঁচের বাক্সে আটকে রেখেছিলেন। কিন্তু এক রাতে অ্যানাবেল রুমের খারাপ আত্মাদের জাগিয়ে তুলে মুক্ত করে ফেলে নিজেকে।