আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ 

প্রতিটা দিনই বিশেষ হোক তাদের 

আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস। চিকিৎসাবিজ্ঞানের উন্নতির ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। সেইসঙ্গে বেড়েছে প্রবীণদের সংখ্যা। আন্তর্জাতিক প্রবীণ দিবসে নতুন করে প্রবীণদের প্রতি আমাদের করণীয়গুলোর দিকে ফিরে তাকানো দরকার। 

তাদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন
প্রবীণদের নানা শারীরিক সমস্যা থাকে। বয়সের সঙ্গে সঙ্গে হৃদরোগ, শ্বাসকষ্ট, হাঁপানি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানাবিধ রোগ হতে পারে। এই দিনটিতে প্রবীণদের প্রতি আপনাদের করণীয় সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ। আজ থেকেই পরিকল্পনা করুন তাদের কিভাবে নিয়মিত চিকিৎসা কিংবা চেকআপের অধীনে আনা যায়।

8

তাদের সময় দিন
আন্তর্জাতিক প্রবীণ দিবসে প্রবীণদের সঙ্গ দিন। আদিম সমাজে প্রবীণদের ছিল আলাদা গুরুত্ব। তাদের অভিজ্ঞতা গোষ্ঠীর অন্যদের ভাগ করে প্রশিক্ষণের কাজ করতো। আবার তারাই অস্ত্র তৈরি করতেন। আধুনিক সময়ে প্রবীণরা হয়তো অমন কাজে আসবেন না কিন্তু তাদের জীবনের অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মকে সুতোয় গাঁথতে সাহায্য করবে। তাই তাদের সঙ্গে গল্প, আড্ডায় মেতে ওঠার চেষ্টা করুন। 

উপহার দিতে পারেন
ব্যস্ততায় হয়তো কোথাও ঘুরতে নিয়ে যাওয়া সম্ভব না। অনেক প্রবীণের তা পছন্দও না। সেক্ষেত্রে তাদের কিছু উপহার দিতে পারেন। খুব জৌলুসপূর্ণ কিছুর প্রয়োজন অবশ্য নেই। কাপড় বা তাদের জীবনে কাজে আসে এমন কিছু দেওয়াই ভালো। 

9

প্রিয় খাবার রান্না করুন
প্রবীণরা এই বয়সে প্রিয় রান্না পেলে দারুণ খুশি হন। তাদের পছন্দের রান্না সামনে পেলে সেই খুশি আরও বাড়ে। তাই প্রবীণ দিবসে তাদের সম্মানার্থে বিশেষ রান্নার আয়োজন করতে দোষ কি?