মোবাইল গেমিং জগতে ব্যাপক পরিবর্তন এসেছে। যদিও কম্পিউটার গেমই প্রধান আকর্ষণ হয়ে ছিল সবার জন্য। সে পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। মোবাইল গেমে গ্রাফিক্স বা ব্যবহারের অভিজ্ঞতাও বদল হয়েছে। তবে গেম রান করার সক্ষমতার ক্ষেত্রে এখনও স্মার্টফোন গেমে কিছু ঘাটতি রয়েছে। এই ঘাটতির বিষয়টি এড়াতে অবশ্য আরও সক্ষম প্রসেসর দরকার।
মোবাইল গেমিং করার জন্য আলাদা ফোন হয়েছে। তবে মোবাইল গেমিং করার আদর্শ ফোন এখনও পাওয়া যায়নি। এর কারণ মূলত প্রসেসর না থাকা। যদিও পিসি আর স্মার্টফোন দুটোতেই প্রসেসরে ব্যাপক পরিবর্তন আসছে। পিসির জগতে এএমডি প্রধান এবং মোবাইল গেমিংয়ের ক্ষেত্রে কোয়ালকম প্রধান উদ্যোক্তা হতে শুরু করেছে।
কোয়ালকম স্ন্যাপড্রাগনের জি সিরিজের প্রসেসরগুলোই স্মার্টফোন গেমিংয়ের জন্য আদর্শ প্রসেসর হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। মূলত তাদের জিথ্রি এক্স জেন টু প্রসেসরটির মাধ্যমে অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে বলে জানিয়েছে কোয়ালকম।
তাদের নতুন এই চিপসেট গেমিং উপযোগী হবে। স্মার্টফোনে অতিরিক্ত হিটিং এবং রিয়েলিস্টিক ভিজুয়াল প্রসেসিং করার ক্ষমতা নিয়ে বেশি কাজ করা হয়েছে। নতুন জি সিরিজের প্রসেসরে এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। তাছাড়া সর্বাধুনিক ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করায় অডিও কানেক্টিভিটি সমৃদ্ধ হবে। ফাইভজি ও ওয়াই ফাই সেভেন থাকায় নেটওয়ার্ক কানেক্টিভিটিও অনেক ভালো হবে। সবচেয়ে ভালো কথা, প্রায় ৩ হাজার এমএএইচ ব্যাটারি চার্জ ব্যাকাপ হিসেবে এই প্রসেসরে থাকবে যা গেমিং করার অভিজ্ঞতা আরো ভালো করবে।
কোয়ালকম ইতোমধ্যে জি ওয়ান আর জি টু প্রসেসর নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। আর বিভিন্ন মূল্যের প্রসেসর নিয়ে আসায় এক্ষেত্রে ব্যতিক্রমও প্রত্যাশা করা যাচ্ছে।
সূত্র: টেক নিউজ ওয়ার্ল্ড