ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুর রেলপথের মোবারকপুর (রসুলপুর) রেলঘুটি (রেলগেট) এলাকায় শুক্রবার ট্রেনের লাইনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) সুলতান মাহামুদ বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির নাম ও পরিচয় কেউ জানাতে পারেনি। তিনি আশপাশের এলাকার নন। জীবিত অবস্থায় ওই ব্যক্তির গতিবিধি দেখে মানসিক ভারসাম্যহীন ছিল বলে স্থানীয়দের ভাষ্য। তবে পরিচয় উদ্ধারের জন্য চেষ্টা চলছে।