রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ফতুল্লায় এলাকায় নকশা বহির্ভূতসহ কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করে। দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াহ ইয়া খান।
রবিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে শেষ হয় দুপুরে। অভিযানের সময় কয়েকটি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াহ ইয়া খান বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৮/১ এর আওতাধীন ফতুল্লায় এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালায়। রাজউক অনুমোদিত নকশা বহির্ভূত অংশ, সম্মুখে সেটব্যাক আংশিক, ওয়াল ভেঙে এবং বর্ধিত ক্যান্টিলিভার ভেঙে অপসারণ করা হয়। একইসঙ্গে অন্যরা যেন পরবর্তীতে অনুমোদন নকশা ছাড়া ভবন নির্মাণ না করে সেই বার্তা দিয়ে সতর্ক করা হয়। একই সাথে ডেঙ্গুর মশার বিস্তার যেন না ঘটে সেই বিষয়ে সতর্ক করা হয়।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস, সহকারী অথরাইজড অফিসার মো: কায়সার পারভেজ, প্রধান ইমারত পরিদর্শক মো: শফিকুল ইসলাম, সৈয়দ মাসুম বিল্লাহ, ইমারত পরিদর্শক মো:শফিউল্লাহসহ রাজউকের অন্য কর্মকর্তারা।