গতকাল বিকালে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ফুটবলে নোফেল স্পোর্টিং ক্লাব ৫-২ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে। ইসমাইল বাঙ্গুরা হ্যাটট্টিক করেন। কামরুল ও জমির এবং রহমতগঞ্জের ফারকাত ও সোহেল গোল করেন।
সিলেটে সাইফের বড়ো জয়
সিলেটে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়েছে।
আজকের খেলা
বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধা ৪টা, শেখ কামাল স্টেডিয়াম, নীলফামারী।