সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআইয়ের উদ্যোগে ধানমন্ডি লেকপাড়ভিত্তিক হাঁটার সংগঠন ‘সুস্থ জীবন’-এর ব্যবস্থাপনায় পিকেএসএফ এবং ইফাপদের সহযোগিতায় গতকাল শুক্রবার লেকপাড়ের একটি রেস্টুুরেন্টে নিরাপদ সবজি কর্মশালা ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
সুস্থ জীবনের চেয়ারম্যান ও এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান শেখ কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন—শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, বায়েনের মহাসচিব প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ রফিকুল ইসলাম।
সম্মানিত গুণী অতিথি হিসেবে বক্তব্য রাখেন—প্রখ্যাত অভিনেতা ও নাট্যকার প্রফেসর ড. ইনামুল হক, অভিনয় শিল্পী ও শিক্ষক দিলারা জামান, চলচ্চিত্র অভিনেত্রী দিলারা ইয়াসমিন প্রমুখ। দেশের বিভিন্ন এলাকায় সংস্থাটির উদ্যোক্তা চাষিদের উত্পাদিত বিষমুক্ত নিরাপদ সবজি ও প্রাণিজ আমিষ কিভাবে ভোক্তাদের কাছে সহজপ্রাপ্য করে তোলা যায়, কিভাবে নিরাপদ সবজি চেনা যায় সে বিষয়ে এ কর্মশালায় আলোচনা করা হয়। আয়োজিত মেলায় নিরাপদ সবজি এবং নিরাপদ সবজিজাত খাবার প্রদর্শন ও বিপণন করা হয়। প্রধান অতিথি শেখ কবির হোসেন অন্য অতিথিদের নিয়ে মেলা উদ্বোধন ও পরিদর্শন করেন। —প্রেস বিজ্ঞপ্তি