সাকিব-মিরাজকে দশে দশ দিলেন হেরাথ 

আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। আফগান বধে বড় ভূমিকা রেখেছে স্পিনাররা। অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট। আর তাই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে এই দুই স্পিনারকে প্রশংসায় ভাসিয়েছেন দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ।

সোমবার (৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসে টাইগারদে স্পিন কোচ বলেন, ‘সত্যি বলতে, তাদের (সাকিব ও মিরাজ) ১০-এ ১০ দেব। আগেই যেমন বলেছি, তারা পিচের চরিত্র বুঝে নিজেদের লাইন ও লেংথ ঠিক করেছে। ফিল্ডিংও আক্রমণাত্মক ছিল। এ কারণে আমি তাদের বোলিংয়ে শতভাগ খুশি।’

ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের খেলার ব্যাপারে হেরাথ আরও বলেন, ‘নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা অ্যাপ্রোচ ও শরীরী ভাষায় থাকতে হবে। এই একই মানসিকতা থাকতে হবে আমাদের। নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারলে জয়ের সুযোগ আছে।’