বিশ্বচ্যাম্পিয়নদের বিশাল রানে হারিয়ে চলমান বিশ্বকাপ মিশন শুরু করে গত আসরের রানার্সআপ দল নিউজিল্যান্ড। এরপর গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামেন কিউইরা। এ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামেন ব্ল্যাকক্যাপসরা। আর তাতেই ডাচ বোলারদের তোপের মুখে পড়েন কিইউ দুই ওপেনাররা। নেদারল্যান্ডসের বোলাররা প্রথম তিনটি ওভারে রানের খাতাই খুলতে পারলেন না নিউজিল্যান্ড দুই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়ং। যা বিশ্বকাপের মঞ্চে বিরল এক রেকর্ড।
এর আগে ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপে এমনটা হতে দেখা গিয়েছিল এমন ঘটনা। এরপর কেটে যায় ৪৮ বছর ১১ বিশ্বকাপ। এ সময় আর এমন কোনো ঘটনা দেখা যায়নি। তবে ১৩তম বিশ্বকাপ আসরে এসেই আবার এমনটি দেখা গেল। প্রথম তিন ওভারে কিউই ব্যাটাররা কোনো রানই বের কারতে পারেননি।
যা রীতিমতো বিস্ময়কর। যদিও এর পর তুলতে খুব বেশি সময় লাগেনি কিউইদের। নেদারল্যান্ডের বোলার আরিয়ান ডৎ ও রায়ান ক্লেইনদের হাত ধরেই এমন রেকর্ড গড়েছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে ২৭ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেনে এই কীর্তি গড়েছে নেদারল্যান্ডস।