ছাত্রদলের মনোনয়ন কার্যক্রম ও বিক্ষুব্ধদের কর্মসূচি স্থগিত

কাউন্সিল উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনয়ন কার্যক্রম এবং বিক্ষুব্ধদের আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বিকালে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ছাত্রদলের সংকট নিরসনে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সে পর্যন্ত ছাত্রদলের মনোনয়ন এবং বিক্ষুব্ধদের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে ছাত্রদলের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি আন্দোলনের কারণে সদ্য বহিষ্কৃত এজমল হোসেন পাইলট এ তথ্য জানান। আজ শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সমাধান না হলে রবিবার থেকে টানা কর্মসূচিতে যাওয়ার কথা বলেন তিনি।

বয়সসীমা প্রত্যাহার করে বা নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের একাংশের নেতারা চলতি মাসের ১১ তারিখ থেকে বিক্ষোভ শুরু করে। পরবর্তীতে দলীয় কার্যালয় ভাঙচুর করে তারা। বিক্ষুব্ধদের আন্দোলনের কারণে ছাত্রদলের ১২ জনকে বহিষ্কার করে বিএনপি।