‘শ্রবণ প্রতিবন্ধীদের কল্যাণে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে’

শ্রবণ প্রতিবন্ধীদের উন্নয়নে ও কল্যাণে সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করছে। শ্রবণ প্রতিবন্ধীদের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে ভাতা প্রদানসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। গতকাল শুক্রবার বিকালে সেগুনবাগিচার কচিকাঁচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত মানবাধিকার বিষয়ে এক আলোচনা সভায় সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক আবদুল্লাহ আল মামুন প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান।

বধির কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক জাকির হোসেন। বক্তব্য রাখেন বধির ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান, সাংবাদিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক আতাউর রহমান, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত, বধির সংগঠনের নেতা কাজী খুরশিদ আলম ও আফরোজা আক্তার লিলি। —প্রেস বিজ্ঞপ্তি