স্ত্রীর দেওয়া গরম তেলে ঝলসে যাওয়া স্বামীর মৃত্যু

লক্ষ্মীপুরে স্ত্রীর ঢেলে দেওয়া গরম তেলে ঝলসে যাওয়ার ১০ দিন পর স্বামী দিদার হোসেনের (৩২) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া জানান, ঘটনার পর থেকে জহুরা ও তার ভাই আলমগীর পলাতক থাকায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গরম তেল দিয়ে ঝলসে দেওয়ার মামলাটি এখন হত্যা মামলার ধারায় অন্তর্ভুক্ত করা হবে। দিদার হোসেন সদর উপজেলার চর রুহিতা গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি রাজমিস্ত্রি ছিলেন।

গত ১৭ জুন পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামী দিদারের গায়ে গরম তেল ঢেলে দেয় প্রথম স্ত্রী জহুরা বেগম। এ ঘটনায় জহুরা ও তার ভাই আলমগীরের বিরুদ্ধে মামলা হয়।