'আমি সহিংসতা বরদাস্ত করব না'

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শনিবার তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে অভিহিত করেছেন। জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদে ম্যাক্রোঁর বিরুদ্ধে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা।

জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয়ও বেড়ে গেছে বলে উল্লেখ করেন বিক্ষোভকারীরা। 

আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে জি-২০ শীর্ষ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ‘আমি কখনোই সহিংসতা বরদাস্ত করব না।’  

তিনি আরো বলেন, ‘এই সহিংসতাকারী অপরাধীরা পরিবর্তন চায় না, তারা উন্নয়ন চায় না। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।’

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘তাদেরকে সনাক্ত করে বিচারের সম্মুখীন করা হবে।’ 

তিনি বলেন, ‘আমি সব সময়ই সমলোচনা ও বিতর্ককে সম্মান করে এসেছি এবং আমি সব সময়ই বিরোধীদের কথা শুনবো। কিন্তু আমি কখনোই সহিংসতা বরদাস্ত করব না।’ 

ইত্তেফাক/এসআর