ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

টিভিতে সম্প্রচার হয়নি, শুধু স্টেডিয়ামের দর্শকদের জন্যই কনসার্ট

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই ৫ অক্টোবর ভারতে পর্দা উঠেছিল এবারের বিশ্বকাপের। এর ফলে আয়োজক বিসিসিআইকে সমালোচনার মুখে পড়তে হয়। তবে শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণের আগে মেগা সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

সেই অনুষ্ঠানে পারফর্ম করেন একঝাঁক ভারতীয় শিল্পী। অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন থেকে শুরু করে সুখবিন্দর সিং, সুনিধি চৌহানসহ অনেকেই। তবে এই অনুষ্ঠানটি শুধু স্টেডিয়ামে আগত দর্শকদের জন্যই ছিল। আর তাই বিশ্বজুড়ে ক্রিকেট কিংবা সংগীতপ্রেমীরা বঞ্চিত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানানো হচ্ছে, বিশ্বকাপের ব্রডকাস্টার স্টার স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানটি টিভিতে সরাসরি সম্প্রচার করেনি। যা নিয়ে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে।