ফিলিস্তিনের প্রেসিডেন্ট রুদ্রিগো দুতের্তে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনারা আমাকে যদি অভিশংসনের চেষ্টা করেন তাহলে আমি আপনাদের জেলে ঢুকাবো। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের কাছে বিরোধীদের ‘কুত্তার বাচ্চা’ বলে অভিহিত করে বলেন, তারা আমাকে অভিশংসন করবে? আমি তাদের সবাইকে জেলে ভরবো। গত মঙ্গলবার এশিয়ার এমপিদের মানবাধিকার বিষয়ক একটি সংগঠন বলে, দুতের্তে বাকস্বাধীনতাকে বাধাগ্রস্ত করছেন। এরপরই এই মন্তব্য করেন দুতের্তে। -রয়টার্স